শিরোনাম
শ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রারামগড় ছাত্রদলের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাদ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের উদ্যোগে অসহায়দের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণশুভ জন্মাষ্টমী উপলক্ষে কাপ্তাইয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভামন্ত্রীরা সংসদে বুক উঁচিয়ে বলেন দেশে কোন ঘাটতি নেই: মামুনুল হকরাঙ্গামাটিতে সঙ্গীতগুরু ফনিন্দ্র লাল ত্রিপুরা এঁর পরলোক গমনমানিকছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশেখাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবন করায় যুবকের কারাদন্ডবান্দরবানের রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে অঙ্গীকারনামায় স্বাক্ষরসড়ক ধ্বসে কাপ্তাইয়ে ব্যাঙছড়ির শত পরিবারের ভোগান্তি

মানিকছড়ির বড়ডলু উচ্চ বিদ্যালয়েi অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদেরকেও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে

১৬৯

॥ মানিকছড়ি প্রতিনিধি ॥
স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদেরকেও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। লেখাপড়ার পাশাপাশি দেশের উন্নয়নে অগ্রযাত্রাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে করতে হবে। মানিকছড়ি উপজেলার বড়ডলু উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী এসব কথা বলেন।

রবিবার (১১ ফ্রেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। সহকারি প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ বশির আহম্মদ। এতে উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য এম.এ জব্বার, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তাবায়নে শিক্ষার্থীদেরকে এগিয়ে আসার আহবান জানিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন, আগামী ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশে গড়ে গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন হবে। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে পড়ালেখায় আরো মনযোগি হওয়ার আহবান জানান তিনি। প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি খাগড়াছড়ির পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে আগামী জুনের মধ্যে বড়ডলু উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবণের কাজ সমাপ্ত করে দেয়ার প্রতিশ্রুতি দেন।