শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

মানিকছড়িতে ৬০পিস ইয়াবাসহ যুবক আটক

৮৩

॥ মোঃ ইসমাইল হোসেন,মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে ৬০ পিস ইয়াবাসহ মো. হানিফ ওরফে স্বপন মিয়া (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলা মুসলিম পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, উপজেলার মুসলিম পাড়া এলাকায় ইয়াবা সেবন ও কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশে একটি চৌকস দল অভিযান চালিয়ে মো. হানিফ ওরফে স্বপন মিয়ার দেহ তল্লাশী করে তার পকেট থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করে। পরে ইয়াবাসহ তাকে আটক করে মানিকছড়ি থানায় নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, ইয়াবাসহ আটক যুবকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।