শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

নানিয়ারচর সেনা জোনের বিনামূল্যে চিকিৎসা, ঔষধ ও শীতবস্ত্র বিতরণ

১০১

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচর সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে নানিয়ারচর জোন (১০ বীর) এর সার্বিক তত্ত্বাবধানে ”সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায়” উপজেলার বুড়িঘাট ৮নং টিলা কেজি স্কুল প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর আয়োজন করেন নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন, পিএসসি।

 

নানিয়ারচর জোনের আরএমও কর্তৃক পাহাড়ি বাঙালিসহ সর্বমোট ১৮৩জন বিভিন্ন ধরনের রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়। পাশাপাশি গরীব ও অসহায় শীতার্ত জনসাধারণের মাঝে ৫০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এতে নানিয়ারচর উপজেলার বিভিন্ন দূর্গম এলাকা থেকে বিপুল সংখ্যক নারী পুরুষ ও শিশু কিশোর চিকিৎসা সেবা গ্রহণের জন্য উক্ত কর্মসূচিতে যোগদান করে।

জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন দায়িত্বপূর্ণ এলাকার অসহায় এবং হতদরিদ্র জনগণের মাঝে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে। নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় সকল স্তরের জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন।