শিরোনাম
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবিশিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবা

মাটিরাঙ্গায় ইট ভাটায় অভিযান: জরিমানা ও জ্বালানী কাঠ জব্দ

৭৮

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় মেসার্স ইইগ এবং মেসার্স জইগ নামক দুটি ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইঁটভাটা দু’টিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন।

এ সময় বেলছড়ির মেসার্স ইইগ ইট ভাটাকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের নির্দেশে বন্ধ করে দেয়া হয়। এছাড়া উক্ত ভাটায় ইট পোড়ানোর কাজে ব্যবহার করা প্রায় ১৮৪৫ ঘনফুট জ্বালানী কাঠও জব্দ করা হয়।

মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তাকে উক্ত ইটভাটার মালিক মোঃ আমির হোসেন এর বিরুদ্ধে বিধি মোতাবেক নিয়মিত মামলা রুজু করার আদেশ দিয়ে জব্দকৃত জ্বালানিকাঠ নিলাম করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশ দেন উপজেলা সহকারী কমিশনার। এসময় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে ইট প্রস্তুত করার জন্য কৃষিজমি ও টিলা হতে মাটি সংগ্রহ করার অপরাধে মাটিরাঙ্গা পৌরসভায় স্থাপিত মেসার্স জইগ ইট ভাটার ম্যানেজার রবিউল আলমকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালীন মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মোঃ আতাউর রহমান লস্কর ও মাটিরাঙ্গা থানা পুলিশের একটি চৌকষ দল উপস্থিত ছিলেন।