শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

রাজস্থলীর প্রবেশদ্বারে দৃষ্টি নন্দন গেইট নির্মাণের দাবি

৫৭

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাজস্থলী সবুজ ঘেরা পর্বতময় উপজেলার প্রবেশদ্বারে দৃষ্টিনন্দন গেইট নির্মাণের দাবী জানিয়েছেন রাজস্থলী উপজেলার সর্বস্তরের জনসাধারণ। রাজস্থলী উপজেলার পাশ^বর্তী দুই উপজেলা কাপ্তাই ও রাঙ্গুনীয়া উপজেলায় দৃষ্টি নন্দন গেইট থাকলেও রাজস্থলী উপজেলায় গেইট না থাকায় দুঃখ প্রকাশ করেছেন উপজেলাবাসী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার শেষ পর্বের অধ্যয়নরত অকির্ড ত্রিপুরা নামে রাজস্থলী উপজেলার বাসিন্দা এক শিক্ষার্থী জানান, উপজেলা প্রতিষ্ঠা হওয়ার পর অনেক উন্নয়ন হয়েছে। যা বিগত ৪০ বছরেও হয়নি। কিন্তু রাজস্থলী উপজেলার প্রবেশদ্বারে গেইট না থাকায় শুরুতেই যেন গোড়ায় গলদ হয়েছে।

রাজস্থলী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউছুপ আলী গেইট নির্মাণের গুরুত্বারোপ করে বলেন, এবিষয়ে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এমপি দীপংকর তালুকদার মহোদয়ের সুদৃষ্টি পড়লেই বাস্তবায়ন সম্ভব হবে।
স্থানীয় সাবেক এক ইউপি মেম্বার আবুল হাসেম জানান, চট্টগ্রাম, রাঙ্গুনীয়া, কাপ্তাই ও বান্দরবানের প্রবেশ দ্বারে গেইট থাকলে রাজস্থলী উপজেলায় নয় কেন? এতে উপজেলার আলাদা বৈশিষ্ট প্রকাশ পাবে। রাজস্থলী উপজেলা পাহাড়ের একটি সৌন্দর্য লীলাভূমি, কেননা সীমান্ত সড়ক স্থাপনের ফলে চট্টগ্রাম হতে থেগামুখ পর্যন্ত যে সড়ক নির্মাণ করা হচ্ছে তাতে এই এলাকার উন্নয়ন ও প্রান্তিক চাষীদের উৎপাদিত ফসলাদি চট্টগ্রাম ও ঢাকায় সরাসরি সরবরাহ করতে অল্প সময় ব্যয় হবে।

রাজস্থলী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী রকি লিটন জানান, প্রবেশ দ্বারে গেইট নিমার্ণ করলে উপজেলার সৌন্দর্য্য বৃদ্ধি পাবে। রাজস্থলী উপজেলায় হাজার কোটি টাকার উন্নয়ন কাজকে আলাদা তাৎপর্য দিতে উপজেলার প্রবেশদ্বারে গেইট খুবই জরুরী। তাই রাজস্থলী উপজেলার প্রবেশদ্বারে দৃষ্টি নন্দন গেইট স্থাপন করার জন্য দীপংকর তালুকদারের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।