শিরোনাম
প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবিশিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগ

পার্বত্য চট্টগ্রামকে দেশের ভূখন্ড থেকে বিচ্ছিন্ন করার পায়তারার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

৬৬

॥ বান্দরবান প্রতিনিধি ॥

কেএনএফ কতৃক রুমা পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা অপহরণ, মুক্তিপণ আদায় পাশাপাশি প্রতিনিয়ত চাঁদাবাজি এবং পার্বত্য চট্টগ্রামকে দেশের ভূখন্ড থেকে বিচ্ছিন্ন করার পায়তারার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকালে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতাকর্মীরা এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল কালাম আজাদ সভাপতিত্বে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।

বক্তব্যে প্রধান অতিথি কাজী মোঃ মজিবর রহমান বলেন, যেখানে জুলুম, নির্যাতন ও নিপীড়ন মানুষের কথা বলা জন্য নাগরিক পরিষদ আছে। নাগরিক পরিষদ পাহাড়ি ও বাঙ্গালী সকল সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। পাহাড়ে সন্ত্রাসী কর্মকান্ড অচিরে বন্ধ না করলে দুর্বার আন্দোলনে যাওয়ার হুশিয়ার দেন এই নেতা।

এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা সহ-সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহজালাল, পৌর সভাপতি শামসুল হক সামু, জেলা ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবালসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।