শিরোনাম
প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবিশিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগ

স্কুল-কলেজ খোলা, উপস্থিতি নেই পাহাড়ি শিক্ষার্থীদের

১০৫

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

খাগড়াছড়িতে পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের চার নেতা শহীদ বিপুল, সুনীল, লিটন ও রুহিনদের হত্যার প্রতিবাদে নানান কর্মসূচী পালন করে আসছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় রবিবার চার নেতার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে পানছড়িতে ছাত্র ধর্মঘট করেছে পিসিপিসহ ৫ সংগঠন।

রবিবার সকালে পানছড়ি উপজেলার পানছড়ি সরকারি কলেজ, পানছড়ি মহিলা কলেজ, লোগাং উচ্চ বিদ্যালয়, পুঁজগাং মূখ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে গিয়ে দেখা যায়, ধর্মঘটের প্রভাবে সরকারি ছুটির ন্যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো একেবারে ফাঁকা। প্রশাসনিক কার্যক্রম চালু রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অফিস খোলা রাখলেও, কোনো শিক্ষার্থী আসেননি। তবে বাঙালী এলাকার স্কুলগুলিতে বাঙালী ছাত্র-ছাত্রীরা যথাযথ নিয়মে বিদ্যালয়ের পড়াশোনা সম্পন্ন করেছে।

পাহাড়ি ছাত্র পরিষদ, পানছড়ি ইউনিটের সভাপতি সুনীলময় জানান, পাহাড়ের ৪নেতাকে হত্যার প্রতিবাদে পাহাড়ি ছাত্র পরিষদের এমন আয়োজন। এতে পাহাড়ি ছাত্র-ছাত্রীরা ব্যাপক সাড়া দিয়েছে।