শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

বরকলে কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৩৬তম কঠিন চীবর দানোৎসব উৎযাপিত

৯৯

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

বৌদ্ধদের আজ থেকে আড়াই হাজার বছর আগে অর্থ্যাৎ মহামতি গৌতম বুদ্ধের সময়কালে এবং জীবদ্দশায় তার প্রধান সেবিকা বিশাখা ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা করে সারা রাতব্যাপী বৌদ্ধ সন্ন্যাসীদের গেরুয়া কাপড় (চীবর) বুনে গৌতম বুদ্ধকে দান করেছিলে। বিশাখা কর্তৃক প্রবর্তিত কঠিন চীবর দানকে সফল করতে কঠিন চীবর দান করে আসছে বৌদ্ধ ধর্মালম্বী পূণ্যার্থীরা।
তারই ধারাবাহিকতায় উপজেলায় সদর কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দিন ব্যাপী ৩৬তম দানোত্তম কঠিন চীবর দানোৎসবের মধ্যে দিয়ে কঠিন চীবর দান উদযাপিত হয়েছে।

গত শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত ধর্মীয়ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে কঠিন চীবর দানের মাধ্যমে সমাপ্ত হয়েছে দিন ব্যাপী দানোত্তম কঠিন চীবর দানোৎসব।
ধর্মীয় আলোচনা শুরুতেই ধর্মীয় সঙ্গীত পরিবেশনা ও ভিক্ষুদের ফুলের তোড়া দিয়ে বরণের মধ্যে দিয়ে বিভিন্ন ধর্মীয় আচারে বুদ্ধমূর্তি দান, সংঘদান,অষ্টপরিষ্কার দান,পিন্ড দান, কল্পতরু দান,হাজারবাতি দান সহ নানাবিধ দান ও উৎসর্গসহ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়।

পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সংঘারম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রদ্ধা লঙ্কার মহাস্থবির এর সভাপতিত্বে সভায় দানোত্তম কঠিন চীবর দানের তাৎপর্য, দান,শীল,ভাবনা বিষয়ে উপস্থিত পূণ্যার্থীদের উদ্দেশ্য ধর্ম দেশনা প্রদান করেন, রাঙ্গামাটির মৈত্রী বিহারের ভদন্ত পঞ্ঞাদ্বীপ থের( ভাবনা ভান্তে) ও বরকল কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যাক্ষ বিনয় পাল ভিক্ষু।