শিরোনাম
রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি সুখ দুঃখ ভাগাভাগি করেই চলার পথ সুগম করবেরামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনাসভাকাপ্তাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতলংগদুতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতনতুন পরিষদ কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়কাপ্তাইয়ে ১১ আরই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানকাপ্তাইয়ে যুব উন্নয়নের কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণগানে গানে দ্রোহ-মানবতার বার্তা নজরুল বর্ষেখাগড়াছড়ির মানিকছড়িতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা

মানিকছড়িতে ডিসি অ্যাডভেঞ্চার এন্ড ইকো ট্যুরিজম পার্কে চারুছায়া রেস্তোরাঁ

নতুন নতুন স্থাপনা ও এক্টিভিটি যুক্ত হওয়ায় দিনদিন বাড়ছে পর্যটকদের সংখ্যা

১১৬

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার এন্ড ইকো ট্যুরিজম পার্কে ‘চারুছায়া রেস্তোরাঁ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির জেলার মানিকছড়ি উপজেলাধীন ডলু মৌজায় অবৈধভাবে দখলে থাকা ১৬০ একর টিলাভূমি উদ্ধারের পর থেকে জেলা ও উপজেলা প্রশাসন এটিকে পর্যটন বান্ধন করতে নানা পরিকল্পনা করে যাচ্ছে। প্রথমে এটির ‘মানিকছড়ি ডিসি পার্ক’ নাম করণ করা হলেও গেল বছরের ২৫ নভেম্বর আনুষ্ঠাকিভাবে প্রকৃতিবান্ধন অ্যাডভেঞ্চার ও ইকো-ট্যুরিজম পার্ক হিসেবে ঘোষণা করে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান। এর পর থেকেই পাল্টাতে শুরু করে এটির দৃশ্যপট। নতুন নতুন স্থাপনা ও এক্টিভিটি যুক্ত করায় দিনদিন বাড়ছে দর্শনার্থীদের সংখ্যা।

স্থাপন করা হয়েছে দেশের র্দীঘতম জীপ লাইন, সবচেয়ে উঁচু ক্লাইম্বিং ওয়াল আর ট্রি টপ ওয়াকিংয়েসহ রোমাঞ্চকর সব স্থাপনা। সেই সাথে তাবুতে রাত্রিযাপনের পাশাপাশি রয়েছে কটেজের ব্যবস্থা। তাছাড়া ২৫ একর টিলাভূমিকে পাখির অভয়ারণ্য হিসেবেও ঘোষণা করা হয়। দিনদিন পর্যটকের সংখ্যা বাড়তে থাকায় নানা পরিকল্পনার অংশ হিসেবে নতুন করে যুক্ত হলো রেস্তোরা। দীর্ঘদিন দর্শনার্থীদের খাবারের কোনো সুব্যবস্থা না থাকায় কিছুটা ভোগান্তি পোহাতে হতো। আর পর্যটকদের খাবারের ভোগান্তি দূর করতে সেখানে রেস্তোরা নির্মাণের উদ্দোগ গ্রহণ করে খাগড়াছড়ি জেলা প্রশসাক মোঃ সহিদুজ্জামান। যার ফলে শনিবার দুপুরে ‘চারুছায়া রেস্তোরা’ নামের একটি রেস্তোরার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি পার্ক ঘুরে দেখেন এবং লেকে মাছের পোনা অবমুক্ত করেন।

এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নূরীয়া, সহকারি কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন, ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, আব্দুর রহিমসহ বিভিন্ন দপ্তর প্রধান ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।