শিরোনাম
কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছেখাগড়াছড়িতে সাড়ে ১১ মাসের মাথায় শিশু ধর্ষণ ঘটনায় আসামীর মৃত্যুদন্ড

দীঘিনালায় মেডিকেল ক্যাম্পেইন বিনামূল্যে ওষুধ বিতরণ

১৩৪

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ফরমেশন এডহকরিক্রুট প্রশিক্ষণ সেন্টার, দীঘিনালা সেনানিবাস কর্তৃক উপজেলার শান্তিপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়েছে।

শনিবার (৩জানুয়ারী) সকাল ১০টায় ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টার (এফএআরটিসি), দীঘিনালা সেনানিবাস এর আয়োজনে কবাখালি ইউপির পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেই ও ঔষুধ বিতরণ করা হয়। এ সময় মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম এম মেহেদী হাসান (আরএমও) রোগীদের চিকিৎসা প্রদান করেন। এছাড়াও মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন (এফএআরটিসি) প্রধান প্রশিক্ষক লে. কর্ণেল মাহফুজ মান্নান সুমন (পিএসসি)।

পরির্দশনকালে তিনি বলেন, জাতি, গোষ্ঠী নির্বিশেষে অত্র এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠির সুচিকিৎসার জন্য আমাদের এ আয়োজন। ভবিষ্যতে আমাদের পক্ষ থেকে এমন কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় মেজর আব্দুল্লাহ আল মামুন, ক্যাপ্টেন দুর্লভ কুমার রায়, ক্যাপ্টেন রিফাত জামিল, ক্যাপ্টেন আব্দুল্লাহ হীল মাফি উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে এসে চন্দ্রবালা চাকমা (৮০) বলেন, অনেক দিন ধরে কোমড়ের ব্যাথায় কষ্ট পাইতেছি। আর্মি ডাক্তার এসে কথা শুনে ঔষধ নিতে এসেছি। আর্মিরা ভালো ঔষধ দেয়। কনক প্রভা (৬০), লক্ষিমনি চাকমা (৮৫) ও অমিতা চাকমা (৫৫) বলেন, আর্মি অনেক ভালে চিকিৎসা সেবা ও ঔষধ দেয়। সেনাবাহিনীর প্রতি অনেক কৃতজ্ঞতা স্বীকার করি।