শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদানরাঙ্গামাটির লংগদু মাইনীমুখ বাজারের সড়কগুলো প্রভাবশালীদের দখলেখাগড়াছড়ির রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দকাপ্তাইয়ে শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি সনদ ও পুরস্কার বিতরণদায়িত্বশীল আচরণের মাধ্যমে সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করুন: জোন কমান্ডারখাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র, নগদ টাকা ও মোটরসাইকেল সহ ৪ ডাকাত গ্রেফতারদুই দায়িত্ব নিয়ে পানছড়ির জয়নাল কাজ করবেন প্রতিবন্ধীদের নিয়েখাগড়াছড়ির রামগড়ে মানসিক ভারসাম্যহীন এক যুবকের আত্মহত্যাজলবায়ু ঝুঁকি মোকাবিলায় গ্রামীণ নারীদের নেতৃত্ব বাড়াতে হবে

বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগ আহ্বায়কের আপত্তিকর ভিডিও ভাইরাল

৬৪০

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥

বান্দরবানের কলেজ ছাত্রলীগের আহ্বায়ক টিপু দাশের নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে। তিনি বর্তমানে বান্দরবান কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক পদে রয়েছেন। এর আগে একই কলেজের ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়কের দ্বায়িত্বে ছিলেন বলে দলীয় সুত্রগুলো জানিয়েছে।

এদিকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে ঘুমিয়ে টিপু দাশ নগ্ন হয়ে এক নারীর সাথে ভিডিও কলে কথা বলছেন। এক মিনিট ভিডিওতে এক পর্যায়ে তিনি হস্তমৈথুন শুরু করেন। তাছাড়া অকথ্য ভাষায় এক নারীর সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে চ্যাটিং করছেন। অপরপ্রান্তে কথোপকথন করা নারীটি টিপু দাশের আপত্তিকর কর্মকা-ের ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাসেঞ্জার ও মোবাইল ফোনে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয়ে যায়।

জানা গেছে, গত ২০২২ সালে রবিবার (৩ এপ্রিল) রাতে বান্দরবান সরকারি কলেজের আবাসিক হলে প্রবেশ করে তৌহিদ নামের এক ছাত্রকে মারধর করেছিলেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক টিপু দাশ। ওই কলেজের ছাত্র রবিন কান্তি নাথ সম্প্রতিক সময়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সে ক্ষোভে আবাসিক হলে প্রবেশ করে তৌহিদকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।

এদিকে বান্দরবান সরকারী কলেজ ছাত্রলীগের টানা ৭বছর ধরে দ্বায়িত্ব পালন করছেন এই কলেজ নেতা। ২০১৮ সাল থেকে যুগ্ম- সম্পাদক পদে কলেজ ছাত্রনেতা হিসেবে ও ২০২২ সালে এসে ৩৭জন কমিটি সদস্য করে টিপু দাশকে আহ্বায়কের দ্বায়িত্ব দেওয়া হয়। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগে মাধ্যমে চ্যাটিংয়ে সর্বশেষ অপরপ্রান্তে এক নারী কলেজ ছাত্রলীগ নেতাকে বার্তায় লিখেছিলেন “তোর গুন্ডা কলেজের কত মেয়েকে নষ্ট করলি”। তার এমন বক্তব্যে বুঝা যায় এর আগেও কলেজের ছাত্রীদের বিভিন্ন সময়ের কু’প্রস্তাব দিয়ে আসতে পারে বলে ধারণা করছেন অনেকে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটির বিষয়ে জানতে চাইলে কলেজ ছাত্রলীগের সভাপতি টিপু দাশ সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোনটি ধরেননি।

বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা জানান, বিষয়টা শুনেছি ও জেনেছি। যেহেতু ভিডিও ভাইরাল হয়েছে অধিকাংশ মানুষ জেনে গেছে। তবে সে বিষয়ে সাংগঠনিকভাবে কি করা হবে আলোচনা করার পর বিস্তারিত জানানো হবে।