শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষেরখাগড়াছড়ির রামগড়ে পারিবারিক কলহের জেরে বিষপানে গৃহবধূর মৃত্যুলক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বরকলে বিভিন্ন প্রতিষ্ঠান ও হতদরিদ্রদের পাশে বিজিবি

৭৯

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠান ও হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন বরকল উপজেলার ৪৫ বিজিবি ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বরকল ব্যাটালিয়নের (৪৫বিজিবি) এর উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধর্মীয় প্রতিষ্ঠান,ক্লাব, হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে বিভিন্ন মালামাল সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।

এতে রয়েছে, কলাবুনিয়া জামে মসজিদে মাইক সেট,বরকল কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে নগদ ১০হাজার টাকা অনুদান, ৪ জন দুস্থ মহিলাকে ১টি করে ৪টি সেলাই মেশিন, ৩জন হতদরিদ্র পরিবারকে ২ বান করে ৬ বান ঢেউ টিন,৪ জন অসহায় পরিবারের মধ্যে ২ জনকে ৫ হাজার করে ১০হাজার এবং ৩ হাজার করে ২জনকে ৬ হাজার নগদ অর্থ এবং বরকল পাবলিক ক্লাবকে ক্রিকেট খেলার সামগ্রী প্রদান করা হয়। সর্বমোট অনুদান ছিল ৮৯ হাজার ১শ ৩০টাকা।

এসব মালামাল সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন, বরকল ব্যাটালিয়ন ৪৫ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রফিকুল আলম। এসময় উপস্থিত ছিলেন, বরকল ৪৫ বিজিবির কর্মকর্তা ও সদস্যবৃন্দরা।