শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

রাজস্থলীতে সাড়ে ৩ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দ

৫৫

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

রাজস্থলী উপজেলায় প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার বাজারস্থ কাপ্তাই হ্রদ দিয়ে পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে এসব কাঠ জব্দ করা হয়েছে বলে নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে।

নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার বাজারস্থ কাপ্তাই হ্রদ দিয়ে অবৈধভাবে সেগুন কাঠ (রদ্দা) পাচার করছে একদল অসাধু ব্যবসায়ী। এমন গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই জোনের অধীন রাজস্থলী সাব জোন ২৩ বেঙ্গলের নিরাপত্তা বাহিনীর একটি টিম খবর পেলে অভিযান পরিচালনা করেন। অভিযান টের পেয়ে কাঠ রেখে আসাধু ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার সেগুন কাঠ (রদ্দা) জব্দ করেন নিরাপত্তা বাহিনী।

এ বিষয়ে রাজস্থলী সাব জোন কমান্ডার ক্যাপ্টেন নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠগুলো জব্দ করা হয়। এসব কাঠ রাজস্থলী রেঞ্জ বন বিভাগকে হস্তান্তর করা হয়।

রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা কাইয়ুম হোসেন নিয়াজী বলেন, বুধবার রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে কাঠ জব্দ করে তাদের কাছে হস্তান্তর করে,। এ বিষয়ে বিভাগীয় বন মামলার প্রক্রিয়া চলছে। কাঠ চোরাকার্বারীদের প্রতিরোধ করতে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।