শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত

৫২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর বনে অবমুক্ত করা হয়েছে। সোমবার ২৯ জানুয়ারী বিকালে লজ্জাবতী বানরটি বনে অবমুক্ত করা হয়। এসময় বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা সহ মাটিরাঙ্গা রেঞ্জের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন বিভাগ সুত্র জানায়, উপজেলার বেলছড়িস্থ পাঞ্জাবি টিলা হইতে উদ্ধারকৃত লজ্জাবতী বানরটি পাওয়া যায়। এলাকায় জঙ্গলে স্থানীয় এক নারী লাকড়ি সংগ্রহ করতে গিয়ে লজ্জাবতী বানরটি দেখতে পায়। পরে স্থানীয়রা বন কর্মকর্তার কার্যালয়ে খবর দিলে মাটিরাঙ্গা উপজেলার বন বিভাগের কর্মকর্তারা এসে বানরটি উদ্ধার করে বনে নিয়ে অবমুক্ত করেন। এ সময়, রেঞ্জ কর্মকর্তা, মোঃ আতাউর রহমান লস্কর, মাটিরাঙ্গা রেঞ্জ তৌহিদুর রহমান, ফরেস্টার, মোঃ আক্কাচ আলী উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা বলেন, বনজঙ্গল ও গাছপালা উজাড় হওয়ায় প্রায় সময় খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসছে। এসব বন্যপ্রাণীকে রক্ষা করতে হলে পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয়দেরও সচেতন হতে হবে।