শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছে

দীঘিনালায় লিন‘র পুষ্টি সংবেদনশীল কার্যক্রম বিষয়ে আলোচনা সভা

৯০

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

দীঘিনালায় লিডারশিপ টু এনশিওর এডিকোয়েট নিউট্রিশান (লিন) প্রকল্পের পুষ্টি সংবেদনশীল কার্যক্রম বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় উপজেলা রিসোর্স সেন্টার হলরুমে ইন্ডিগেটর ডেভেলেমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) কর্তৃক পরিচালিত লিডারশিপ টু এনশিওর এডিকোয়েট নিউট্রিশান (লিন) প্রকল্পের বাস্তবায়নাধীন দূযোর্গ পুষ্টি সংবেদনশীল কার্যক্রম বিষয়ে আলোচনা সভায় লিন‘র কো-অডিনেটর সুনয়ন চাকমা‘র সঞ্চালনায় প্রধান অতিথি‘র হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুর রশীদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ নারী ভাই চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান।

এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোনমিত্র চাকমা,উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর মোঃ মাইন উদ্দিন, দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, সাংবাদিক মোঃ সোহেল রানা ও লিন‘র উপজেলা ফেসিলিটর শিপলু ত্রিপুরা ।