শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

কাপ্তাইয়ে পিডিবি প্রজেক্ট এলাকায় বিষপানে গৃহকর্মীর রহস্য জনক মৃত্যু

৯৪

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই পিডিবি প্রজেক্টের রাইটব্যাংক এলাকায় বিষপানে এক গৃহকর্মীর রহস্যজনক আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৯ জানুয়ারী) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নাম জোনাকি আক্তার (২০)। সে কাপ্তাই ৪নং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দিন মজুর মিজান মিয়া প্রকাশ জাফরের মেয়ে বলে জানা গেছে।

জাফর জানান, তার বড় মেয়ে জোনাকি আক্তার ৪ মাস যাবৎ রাইটবাংক এলাকায় বসবাসরত ইলেকট্রিক মেকানিক ইব্রাহিম রানা, পিতা- নুর মোহাম্মদের বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করত এবং সেখানেই থাকত। গত ৫ জানুয়ারী সে রানার বাসায় বিষপান করে বলে ইউপি সদস্য আবুল হোসেনের মাধ্যমে আমি জানতে পারি। ইব্রাহিম রানা বিষ পানের বিষয়টি আমাদের না জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে ৪ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মারা যায়।

তিনি বলেন, আমার মেয়ের মৃত্যুর সঠিক তদন্ত পূর্বক সুষ্ঠু বিচার চাই। ইউপি সদস্য আবুল হোসেন জানান, মেয়েটি কি ভাবে মারা গেছে জানিনা। তবে শুনেছি বিষপান করেছে। এবিষয়ে একাধিকবার ইব্রাহীম রানার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। জোনাকির মৃত্যু নিয়ে এলাকায় কানাঘুষা চলছে এবং নানান কথাও রটাচ্ছে।

কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালাম (ওসি) জানান, পারিবারিক কলহের কারনে বিষপান করেছে বলে জানতে পারি। তদন্ত পূর্বক সঠিক বিষয় জানা যাবে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।