শিরোনাম
এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডারফায়ার সার্ভিস এর সেবা পেতে ১০২ নম্বারে জরুরী কল করুনআবারো ১২ ফুট দৈর্ঘ্য অজগর সাপ উদ্ধারে পর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশহালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

রাঙ্গামাটিতে বিশাল ব্যবধানে দীপংকরের জয়

১২৬
মোঃ আরিফুর রহমান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙ্গামাটি আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদার বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন।
রবিবার রাত ১০টার দিকে রিটার্নিং অফিসারের ফলাফল ও পরিবেশন কেন্দ্র জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা ও  জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এ ফলাফল ঘোষণা করেন।
জেলার মোট ২১৩টি ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে দীপংকর তালুকদার পেয়েছেন ২৭১৩৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের অমর কুমার দে ছড়ি প্রতীকে ৪৯৬৫ ভোট ও তৃণমূল বিএনপির মোঃ মিজানুর রহমান সোনালী আঁশ প্রতীকে ২৬৯৩ ভোট পেয়েছেন।
নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ২৭৯০৩১, ভোট বাতিল হয় ৪২৪৬টি , সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২৮৩২৭৭টি।