শিরোনাম
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় রামগড়ে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধীরাবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে আবারো কোটি টাকার ইয়াবা সহ গ্রেফতার-২খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের অপরাধে যুবকের সাজাসংরক্ষিত বনাঞ্চলে ৪২ থেকে ৪৫টি হাতি রয়েছে বিশ্ব হাতি দিবসে বন বিভাগের তথ্যরাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে জেলের মৃত্যু, পঁয়ত্রিশ ফুট গভীর থেকে উদ্ধারমানুষ বলছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাদক ইয়াবায় ছেয়ে গেছেখাগড়াছড়ির রামগড়ে এক বিদ্যালয়ের কেউ পাশ করেনিদুর্নীতি প্রতিরোধ ও আইনের শাসন নিশ্চিতে সুশাসনের বিকল্প নেইরাঙ্গামাটির বাঘাইছড়িতে বালু উত্তোলন করায় বালু সহ সেলুমেশিন জব্দখাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডার

নৌকায় ভোট দেওয়ার আহ্বান ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের

১২২

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামীলীগ সরকার শান্তি চুক্তি করেছিল। এই সরকারের আমলে চুক্তির অনেকগুলো ধারা বাস্তবায়নও হয়েছে। যার সুফল পাহাড়ে বসবাসকারী বাসিন্দারা ভোগ করছেন। পূর্ণাঙ্গভাবে শান্তি চুক্তির বাস্তবায়ন করতে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ২টায় বান্দরবান রয়েল হোটেল কনফারেন্স হল রুমে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম প্রধানের মাঝে এক মতবিনিময় সভায় এসব মন্তব্যে করেন দলের নেতারা।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগের সাথে শুধু চুক্তি বাস্তবায়ন নয়, পাশাপাশি পাহাড়ে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থাসহ নানা ক্ষেত্রে আমুল পরিবর্তন হয়েছে। কিন্তু একটি পক্ষ ৭ তারিখের নির্বাচনে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য জনগনকে নিরুৎসাহিত করছে। এসব কথায় কান না দিয়ে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও চুক্তির অন্যান্য ধারা বাস্তবায়নের জন্য নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

সভায় ইউপিডিএফ গণতান্ত্রিক বান্দরবান জেলা কমিটির সভাপতি মংপ্রু মারমার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আপ্রুমং মারমা, বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক উবামং মারমা, সাংগঠনিক সম্পাদক রামথাং সাং বম (মালেক) সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।