শিরোনাম
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় রামগড়ে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধীরাবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে আবারো কোটি টাকার ইয়াবা সহ গ্রেফতার-২খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের অপরাধে যুবকের সাজাসংরক্ষিত বনাঞ্চলে ৪২ থেকে ৪৫টি হাতি রয়েছে বিশ্ব হাতি দিবসে বন বিভাগের তথ্যরাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে জেলের মৃত্যু, পঁয়ত্রিশ ফুট গভীর থেকে উদ্ধারমানুষ বলছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাদক ইয়াবায় ছেয়ে গেছেখাগড়াছড়ির রামগড়ে এক বিদ্যালয়ের কেউ পাশ করেনিদুর্নীতি প্রতিরোধ ও আইনের শাসন নিশ্চিতে সুশাসনের বিকল্প নেইরাঙ্গামাটির বাঘাইছড়িতে বালু উত্তোলন করায় বালু সহ সেলুমেশিন জব্দখাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডার

কাপ্তাইয়ে” স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা

১০৭

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে “স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আমাদের করণীয় ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার চন্দ্রঘোনা কে আর সি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার প্রচার-প্রচারণা অংশ হিসাবে এ মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন সভাপতিত্বে কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, কেআরসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নাহার বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান আহমেদ। সভায় বিষয়ের উপর ধারনাপত্র উপস্থাপনা করেন, কাপ্তাই সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বির্নিমানে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। প্রযুক্তিনির্ভর দেশ গঠনে আজকের শিক্ষার্থীরাই আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং সমাজের নেতৃস্থানীয় নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।