শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

বান্দরবানে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ‘পহ্ ফুরোক’ নাট্যমঞ্চায়ন

১৭১

॥ বান্দরবান প্রতিনিধি ॥

সমাজের মোবাইল আসক্ত, কুসংস্কার, বৈষম্যহীনতাসহ নানা জর্জরিত সমস্যা থেকে আলো ফুটিয়ে তুলতে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নাট্যমঞ্চায়ন ‘পহ্ ফুরোক’ (আলো ফুটুক) নাট্যমঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে বান্দরবান সদর উপজেলার রেইছা সিনিয়র পাড়া বৌদ্ধ বিহার মিলনায়তনে প্রশিক্ষণ শিক্ষার্থীরা সমাজের নানা সমস্যা থেকে সচেতনার বাড়াতে এই নাট্যকার মাধ্যমে তুলে ধরা হয়।

এসময় বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউটের আয়োজনে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নাট্যমঞ্চায়ন ‘পহ্ ফুরোক’ (আলো ফুটুক) সাত দিনের প্রশিক্ষণ শেষে এই নাট্যকার উপস্থাপন করেন। প্রশিক্ষণে অংশ নেন ১৮ জন ছাত্র-ছাত্রী। ঘন্টাব্যাপী পাহাড়ের বসবাসরত সমাজের বিভিন্ন সমস্যা সম্মুখীন হওয়ার পাশাপাশি সমাধানের বিষয়ে নাট্য মঞ্চায়নে মাধ্যমে ফুটিয়ে তোলেন।

বক্তব্যে প্রধান অতিথি ক্ষুদ্র- নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউটের পরিচালক মংনুচিং মারমা বলেন, সমাজের সকল মানুষকে কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে এবং সচেতনতা বৃদ্ধি বাড়াতে হবে। যাতে বর্তমান সমাজের নতুন প্রজন্মরা নিজেদের সংস্কৃতি ফুটিয়ে তুলে আনতে পারে। এজন্য শিক্ষা ও সংস্কৃতিতে ব্যাপক প্রচার প্রয়োজন। তাই আগামীতেও সংস্কৃতির তুলে ধরতে প্রত্যেক এলাকায় উদ্যেগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউটের সহকারী পরিচালক লীলা মুরুং, প্রশিক্ষক ছোহ্রি মং মারমা, হ্লাশৈ মারমা, সিনিয়র পাড়া বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক সুশীল কুমার তঞ্চঙ্গ্যাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সবশেষে ১৭জন নাট্যকার প্রশিক্ষনার্থীদের মাঝে সদন পত্র ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি ক্ষুদ্র- নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউটের পরিচালক মংনুচিং মারমা।