শিরোনাম
লক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজপ্রথম আলোর সংবর্ধনায় খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদ শূন্য ভোগান্তি মানুষেররোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়

লামায় ২০০ লিটার চোলাই মদসহ আটক ৩

৬৯

॥মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামা উপজেলায় অভিনব কায়দায় সিএনজিতে করে পাচারকালে দেশীয় তৈরি চোলাই মদসহ তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার সরই-লোহাগাড়া সড়কের হাসনাভিটা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন লোহাগাড়া উপজেলার কলাউজানের সুখছড়ি গ্রামের বাসিন্দা সুজন দাশ (৩৫), জুয়েল দাশ (৪০) ও সিএনজি ড্রাইভার ইয়াকুব আলী (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র সরই ইউনিয়নের কেয়াজুপাড়া এলাকার একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়া থেকে চোলাই মদ সংগ্রহের পর কোমল পানীয় ইউরো ও স্প্রাইটের বোতল ভর্তি করে পাচার করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাশেমের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে সড়কের হাসনাভিটা এলাকায় অভিযান চালায়। এ সময় লোহাগাড়া মুখী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ২০০ লিটার (মদ ভর্তি ২০০টি বোতল) সহ তিনজনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চোলাই মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।