শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দীঘিনালায় বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

৮৮

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালার উপজেলা বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ হারুনুর রশীদ‘কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

বুধবার (২০ডিসেম্বর) সকাল ১০টায় দীঘিনালা উপজেলা পরিষদস্থ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে গার্ড অব অনার প্রদান করেন, দীঘিনালা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবুল হাসনাত খাঁন। পরে দীঘিনালা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ পক্ষ থেকে ফুলে শ্রদ্ধাঞ্জলি জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ কাশেম ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবুল হাসনাত। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি মোঃ এরশাদ ও সম্পাদক মোঃ কামরুজ্জামান সুমন।

বীর মুক্তিযোদ্ধা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ হারুনুর রশীদ ১৯৭১ সালে রামগড় বর্ডার পাড়ি দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে অস্ত্র প্রশিক্ষণ নিয়ে ০১নং সেক্টরের অধীনে দোস্ত মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধের শেষ সময়ে তিনি তার জন্মভূমি দীঘিনালায় পাকিস্তানী মিত্র সহযোগী মিজো দের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে ১৫ ডিসেম্বর দীঘিনালা’কে শত্রু মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।