শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

পুুরুষ শাসিত সমাজে নারীরা নির্যাতিত ও নিপীড়িত

৬৭

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হোসনে আরা বেগম বলেছেন, পুরুষ শাসিত সমাজে নারীরা নির্যাতিত ও নিপীড়িত। সেই অবস্থান থেকে বেরিয়ে আসতে নারীদের সচেতন হতে হবে। সরকার নারী অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নে নানান উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। সেক্ষেত্রে নারীদের উদ্যোক্তা হিসেবে কাজ করার মানসিকতা থাকতে হবে।

বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে উন্নয়ন ফোরামের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের কিশোরীদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি সুচরিতা চাকমার সভাপতিত্বে সভায় বরকল উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুস্মিতা খীসা, বরকল উপজেলা প্রেস ক্লাবের সদস্য নিরত বরন চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।