শিরোনাম
খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার একখাগড়াছড়ির পানছড়িতে বিজিবির হাতে জব্দ ৪১৯ ঘনফুট কাঠরবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‌্যালিকাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বন্য হাতির দল, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরারাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

রামগড়ে তথ্য অফিসের আয়োজনে আলোচনা ও মতবিনিময় সভা

১০২

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥

খাগড়াছড়ির রামগড় তথ্য অফিসের আয়োজনে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকাপা উচ্চ বিদ্যালয় মাঠে রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।

এছাড়াও অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, রামগড় পৌরসভার কাউন্সিলর আহসান উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, প্রদেশ ত্রিপুরা, প্রধান শিক্ষক মনিকা রাণী রায়, স্কুল পরিচালনা কমিটির সভাপতি বেলায়েত হোসেন বেলাল, প্রতিষ্ঠাতা সদস্য মোস্তফা হায়দার চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের অভ্যুদয়, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্বাধীনতা সমুন্নত রাখতে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘মাটির ময়না’ প্রদর্শন করা হয়। উপস্থিতির মাঝে সচিত্র বাংলাদেশ ও নবারুণ পুস্তিকা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে তৃণমূলের জনসাধারণ উপস্থিত ছিলেন।