শিরোনাম
রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‌্যালিকাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বন্য হাতির দল, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরারাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণমাটিরাঙ্গায় নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় বিশেষ প্রশিক্ষণ ও সনদ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে ফ্যামিলি সমাবেশপর্যটকদের সাথে দূর্ব্যবহার করায় বান্দরবানের থানচিতে তিন গাইড বহিস্কারপ্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় রামগড়ে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধীরাবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে আবারো কোটি টাকার ইয়াবা সহ গ্রেফতার-২খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের অপরাধে যুবকের সাজাসংরক্ষিত বনাঞ্চলে ৪২ থেকে ৪৫টি হাতি রয়েছে বিশ্ব হাতি দিবসে বন বিভাগের তথ্য

দীঘিনালায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন

১৩৪

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দীঘিনালা উপজেলা প্রশাসনে উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ কাশেম পরে পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ কাশেম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ। পরে পুলিশ, আনসার, রোভার ও গার্লস গাইডসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই কুচকাওয়াজে অংশ নেন। দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ কাশেম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মুহাম্মদ আবুল হাসনাত খাঁন, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ নুরুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হকসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক এবং সর্বস্তরের জনগণ ।

এদিকে দিবসটি উপলক্ষে শনিবার সকালে দীঘিনালা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ , উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা নিবেদন করা হয়।