শিরোনাম
মানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোকখাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদান

কাপ্তাই শিল্প এলাকায় তথ্য আপার উঠান বৈঠক

১১৬

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলার ৪নং ইউনিয়নের শিল্প এলাকায় গ্রামীণ মহিলাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ চিপার হাউজ ক্লাব মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার অধীন কাপ্তাই তথ্য আপার আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। সভাপতিত্ব করেন কাপ্তাই তথ্যসেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা।

উঠান বৈঠকে সরকারি বিভিন্ন ভাতা, জম্ম মৃত্যু নিবন্ধন এবং বাল্য বিবাহ নিয়ে আলোচনা করা হয়। এসময় ৫০ জন গ্রামীণ মহিলা বৈঠকে অংশগ্রহণ করেন।