শিরোনাম
লক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজপ্রথম আলোর সংবর্ধনায় খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদ শূন্য ভোগান্তি মানুষেররোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়

জেল হত্যা ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়

৭০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

জেল হত্যা বাঙালি জাতির জন্য ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়। ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ব-পরিবার হত্যার আড়াই মাস পর ৩ নভেম্বর ঘাতকেরা জেল খানায় বন্দী অবস্থায় জাতীয় ৪ জন নেতাকে নির্মমভাবে হত্যা করে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সম্মেলন কক্ষে জেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেল হত্যা দিবস উপলেক্ষ আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় বক্তারা আরো বলেন, জাতীয় ৪ নেতাকে হত্যার পর ষড়যন্ত্রকারী আজও থেমে নেই। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে ঘাতকেরা।

এসময় রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, নিখিল কুমার চাকমা প্রমুখ।

পরে চার নেতার রুহে মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও এক মিনিট নিরবতা পালন করেন অতিথিরা।