শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

রাজস্থলীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ব্যাংক কর্মকতার মৃত্যু

৬১

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে সেকান্দর আলী (৪০) নামে এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার (০২ নভেম্বর) রাতে উপজেলার বাঙ্গালহালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, উপজেলার বাঙ্গালহালিয়া এলাকায় তালুকদারের বাড়িতে ভাড়ায় থাকতেন গ্রামীণ ব্যাংকের সহকারি ম্যানেজার সেকান্দর আলী। রাতে খাবার রান্না করার সময় আকস্মিক গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়। এতে তিনি দগ্ধ হয়ে মৃত্যু বরণ করেন। তিনি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বৈলতলী এলাকার মৃত আব্দুল গণির ছেলে বলে জানা গেছে।

এবিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।