শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

খাগড়াছড়ির দীঘিনালায় ২টি ইটভাটায় ৬০হাজার টাকা জরিমানা

১৪২

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ২টি ইটভাটায় কাঠপুড়ার অভিযোগে জরিমানা করা হয়েছে। বুধবার (৬ডিসেম্বর) সকালে দীঘিনালা ইউনিয়নের আল্লাহ দান ইটভাটা ও মেরুং ইউনিয়নের ৪বিএম ব্রিক্স এ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩এর ১৬ ধারায় ইট পোড়াতে জ্বালানি কাঠ ব্যবহার করায় ৬০হাজার টাকা জরিমানা করেন দীঘিনালা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মুহাম্মদ আবুল হাসনাত খাঁন।

ইটভাটা দুইটিতে মালিকপক্ষ উপস্থিত না থাকায় আল্লাহর দান ব্রিক্স এর দায়িত্বরত মোঃ আব্দুল ওহিদুর ও ৪-বিএম ব্রিক্স এর দায়িত্বরত মোঃ মান্নান জরিমানা এ অর্থ পরিশোধ করে।

অভিযান পরিচালনা কালে সহকারী কমশিনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মুহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, কয়লা দিয়ে ইট পুড়ে জ¦ালানি হিসেবে কাঠ দিয়ে ইট পুড়ানো হচ্ছে। কাঠ দিয়ে ইটপুড়ানোর কারনে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩এর ১৬ ধারায় ২টি ইট ভাটার মালিকে ৬০হাজার টাকা জরিমানা হয় এবং কয়লা দিয়ে ইট পুড়ানো নিদের্শ দেয়া হয়।