শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

চুক্তির পর পাহাড়ে ব্যাপক উন্নয়ন হয়েছে

কাপ্তাই জোনের আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৬ তম বর্ষপূর্তি উদযাপন

১৩৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
পার্বত্য শান্তি চুক্তির ২৬ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কাপ্তাই ৫৬ বেঙ্গলের কাপ্তাই জোনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। শনিবার(২ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে কাপ্তাই উচচ বিদ্যায়ল হতে চত্বরে জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. নূর উল্লাহ জুয়েল পিএসসি। শান্তির দূত পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করেন। এরপর বর্ণিল সাজে সজ্জিত সাধা গেঞ্জিপড়ে বাদ্যযন্ত্র বাজিয়ে নানা পেশা শ্রেণীর মানুষের উপস্থিতিতে র‌্যালীটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে নতুনবাজার হয়ে কাপ্তাই জোন সদর শহীদ আফজল হক হল রুমে এসে শেষ হয়।

পরে আলোচনা সভায় জোন অধিনায়ক লেঃকর্ণেল নূরু উল্ল্যাহ জুয়েল এর সভাপতিত্বে আলোচনা সভা শহীদ আফজাল হলে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন রাখেন কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা হেডম্যান এসিসোয়েশন এর সভাপতি থোয়াই অং মারমা।

এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী মানুষের জন্য এই শান্তি চুক্তি ছিল একটি যুগান্তরকারি এবং মহৎ উদ্যোগ। পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়নের ফলে পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীরা আজ এর সুফল ভোগ করছে। পাহাড়ে অনেক অনেক উন্নয়ন কর্মকান্ড হয়েছে এবং চলমান রয়েছে। পাহাড়ে যারা অশান্তি করে, সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তাদের প্রতিহত করতে হবে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী সকলকে শান্তি চুক্তির শুভেচ্ছা জানানো হয়।সময় কাপ্তাই জোনের উপ-অধিনায়ক মেজর মো. খাইরুল আমিন পিএসসি, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহীনুর রহমান, পিডিবি এডি নিরাপত্তা শাখাওয়াত কবির, কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান সহ জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, স্কুল শিক্ষক, শিক্ষার্থীসহ কাপ্তাই জোনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।