শিরোনাম
খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার একখাগড়াছড়ির পানছড়িতে বিজিবির হাতে জব্দ ৪১৯ ঘনফুট কাঠরবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‌্যালিকাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বন্য হাতির দল, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরারাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

অসুস্থ নুরুদ্দিনের ২টি কিডনি বিকল সকলের সহযোগিতায় বাঁচতে চায়

১৬৯

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
একসময়ের আর্থিকভাবে সচ্ছল এই এতিম যুবক তাই বাঁচার জন্য সবার সাহায্য প্রার্থনা করেছেন। রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়নের বামুনিপাড়া এলাকার মৃত বদিউজ্জামানের সন্তান মোঃ নুরুদ্দিন (৩৬)। তার শরীরের দু’টি কিডনি বিকল হয়ে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

নুরুদ্দিন অল্প বয়সে পিতা-মাতা হারিয়ে বহুকষ্ট করে খেয়ে না খেয়ে ৭ বোনকে মানুষ করেছে। সবার বিয়ের ব্যবস্থাও করেছে। যখন নিজে বিয়ে করে সুখের সংসার করবে তখন শরীরে ধরা পড়লো তার দুটো কিডনিই বিকল। পরে চিকিৎসার জন্য তার পৈতৃক জমিজমা বিক্রি করে দেয়। একে একে সহায় সম্বল যা ছিলো সব হারালো। অন্যদিকে অসুস্থ নুরুদ্দিনকে দেখার জন্য সংসারেও তার কেউই নেই। যতক্ষণ বোনরা আসেন ততক্ষণ, এরপর অসহায় এই মানুষটির অসুস্থতার পাশাপাশি একাকী জীবন কাটছে এখন ধুকে ধুকে মৃত্যু যন্ত্রণায়।

অন্যদিকে সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করতে প্রয়োজন হয় দশ হাজার টাকার উপরে। চিকিৎসক জানিয়েছেন কিডনি প্রতিস্থাপনে তার ব্যয় হতে পারে অন্তত ৪০ লাখ টাকা। যা তার পক্ষে জোগাড় করা সম্পূর্ণ অসম্ভব। তাই ব্যয়বহুল এই চিকিৎসার খরচ জোগাতে সমাজের বিত্তবান কিংবা সহায়তাকারী প্রতিষ্ঠানের সহায়তা চেয়েছেন অসহায় নুরুদ্দিন। তাকে সাহায্য করতে চাইলে তাঁর মুঠোফোনে যোগাযোগ করুন। নিম্নোক্ত নাম্বারটি তার ০১৮৬-৮০৭৮৬২২ বিকাশ (পার্সোনাল)।