শিরোনাম
রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

মানিকছড়িতে বিনামূল্যে গবাদিপশুকে টিকা প্রদান

১৩৫

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
হালদা নদীর দূষণ নিয়ন্ত্রণ ও মিঠা পানির প্রবাহ নিশ্চিতকরণে তামাক চাষীদের বিকল্প জীবিকায়নের লক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর চঅঈঊ প্রকল্পের অর্থায়নে আইডিএফ (ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন ঘোরখানা এলাকায় আইডিএফ এ্যানিমেল হেলথ সেন্টারের মাধ্যমে ৬৫ জন কৃষকের গৃহপালিত গরুকে ক্ষুরা রোগের টিকা এবং ছাগলকে পিপিআর টিকা প্রদান করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) যৌথভাবে এর আয়োজন করে। উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল, আইডিএফ’র ভেটেরিনারি অফিসার ডা. মং সিং নু মারমা, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রুবেল হোসেন, মোঃ ফাহাদ হোসেন ও রাবেয়া আক্তার উক্ত টিকাদান কার্যক্রমে অংশ নেন। এ সময় আইডিএফ ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এমন কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।