শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

আলীকদম উপজেলায় গ্রাউস এর উদ্যোগে ইয়ুথ গ্রুপ গঠন

৮৪

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাউসের “আস্থা” প্রকল্পের আয়োজনে আলীকদম উপজেলার জেলা পরিষদ রেষ্ট হাউস হলরুমে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রকল্পের ফিল্ড অফিসার দীপু তঞ্চঙ্গ্যা এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন গ্রাউস সংস্থার “আস্থা” প্রকল্পের মনিটরিং ও রিপোটিং অফিসার, আলীকদম উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি তোহিদুল ইসলাম, ফিল্ড অফিসার জনাব দীপু তঞ্চঙ্গ্যা ও আলীকদম উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবক ও যুবনারীরা।

সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে সুজন চৌধুরীকে আহ্বায়ক এবং মিজানুর রহমান ও লিলিউ মার্মাকে যুগ্ম আহ্বায়ক করে ৩০ সদস্য বিশিষ্ট উপজেলা পর্যায়ে একটি ইয়ুথ গ্রুপ গঠন করা হয়। যুব সমাজের উন্নয়নে লক্ষ্যে বাস্তবায়নাধীন গ্রাউসের উক্ত প্রকল্পের সাথে সম্পৃক্ত হতে পেরে খুবই সন্তুষ্টি প্রকাশ করেন ইয়ুথ গ্রুপের আহবায়ক সুজন চৌধুরী ও উপস্থিত যুবক ও যুবনারী সদস্যরা।

সভায় প্রকল্পের মনিটরিং ও রিপোর্টিং অফিসার রুপায়ন চাকমা বলেন “কর্ম এলাকার তৃণমূল পর্যায়ে যুব নেতৃত্বের বিকাশে বয়স্ক ও যুবদের মেলবন্ধন তৈরির মাধ্যমে অংশগ্রহণমূলক সমাজ গঠন করা, জাতীয় যুবনীতি-২০১৭ এর আলোকে দক্ষ যুবসমাজ গঠনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর যুবদের অধিকার নিশ্চিত করা এবং সমাজ ও দেশের উন্নয়নে যুবদের সম্পৃক্ত করণে উদ্যোগ সৃষ্টিতে উক্ত “আস্থা” প্রকল্পটি অত্র এলাকায় বিশেষ ভুমিকা রাখবে। এছাড়াও প্রান্তিক এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নাগরিক অধিকার বঞ্চিতদের সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রেও সমন্বয়ের মাধ্যমে সহায়তা করা হবে বলে তিনি জানান।