শিরোনাম
রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

রাবিপ্রবি’তে শিক্ষকদের আউটকাম বেজড কারিকুলাম প্রশিক্ষণ সম্পন্ন 

১৬৩

॥ পাহাড়ের সময় ডেক্স ॥

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে আউটকাম বেজড কারিকুলাম প্রণয়নের লক্ষ্যে ১৭-১৮ নভেম্বর ২ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার ভবন একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

প্রশিক্ষণে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন রাবিপ্রবি’র রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, সিএসই বিভাগের চেয়ারম্যান ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক ধীমান শর্মা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী রেজিস্ট্রার (এস্টেট) সেতু চাকমা।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক প্রফেসর মোঃ রুহুল আমিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিবাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও রাবিপ্রবি’র পাঁচটি বিভাগের শিক্ষকগণ এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি-