শিরোনাম
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের জীবিকার সুরক্ষায় নিবিড়ভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রীবাঘাইছড়িতে অবৈধভাবে মজুদ করা সাড়ে ৫ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দবান্দরবনের থানচিতে হামের সঙ্গে ডায়রিয়ার প্রকোপ, স্বাস্থ্যঝুঁকিতে সীমান্তের মানুষওমাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি লিচুর মৌ মৌ গন্ধে মুখর বাজার এলাকাচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে চুক্তি সম্পাদনকারী দলের সঙ্গে আলোচনায় বসতে হবে: পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

বান্দরবানে কেএনএফ ও শান্তি কমিটির মধ্যে ফলপ্রসু আলোচনা

২৩৩

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥

বান্দরবানে পাহাড়ে শান্তির ফিরিয়ে আনতে সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএফএফ) সঙ্গে শান্তি কমিটির বৈঠক শেষ হয়েছে। রবিবার সকাল থেকে রুমা উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার দুরে মুনলাইপাড়া এলাকায় কমিউনিটি সেন্টারে টানা কয়েকঘন্টা ধরে চলে এই বৈঠক। কমিটির সভাপতি জানিয়েছেন কেএনএফ ও শান্তি কমিটির মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে।

বৈঠক শেষে শান্তি প্রতিষ্ঠা কমিটির সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা সাংবাদিকদের জানান, মোটামুটি দুই পক্ষ সুন্দর আর আন্তরিকভাবে আলোচনা করতে পেরেছি। সংলাপের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে, পরবর্তী ডিসেম্বর মাসের মাঝামাঝি দিকে ২য় বৈঠক হবে এ লক্ষে আন্তরিকতার সাথেই এ সংলাপটি সমাপ্ত হয়েছে।

বৈঠকে কেএনএফ এর দাবী-দাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আগামীতে এখানকার পরিস্থিতি আরো উন্নত হবে। সংলাপে দুই পক্ষই একমত হয়েছে, এটাকে স্থির রাখার জন্য। এর আগে শান্তি প্রতিষ্ঠা কমিটির সাথে কেএনএফের বেশ কয়েকবার ভিডিও কনফারেন্সে বৈঠক হয়েছিল। এরপরই অধ্যুষিত এলাকায় সরাসরি বৈঠক গুঞ্জন শোনা গেলেও সেটি হয়ে উঠেনি। এই প্রথম কেএনএফ সদস্যরা সরাসরি বৈঠকে অংশ নেন। বৈঠককে ঘিরে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ-গোয়েন্দা সংস্থার সদস্যরা এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

এদিকে কেএনএফের এই তৎপরতায় বান্দরবানে পর্যটন শিল্পের উপর বিরূপ প্রভাব পড়ে। বান্দরবানের কয়েকটি উপজেলায় পর্যটক ভ্রমণে বেশ ক’বার নিষেধাজ্ঞাও দেওয়া হয় প্রশাসন থেকে। পাহাড়ে চলমান এই সংঘাত নিরসনে গঠিত শান্তি প্রতিষ্ঠা কমিটির সাথে এই প্রথম কেএনএফ সরাসরি বৈঠকে বসেছে কমিটির সভাপতি উল্লেখ করেন।

বৈঠকে শান্তি প্রতিষ্ঠার কমিটির সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, মুখ্যপাত্র কাঞ্চন জয় তংচঙ্গ্যা, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, শাহ আলমসহ কেএনএফের তিনজন সহ- সভাপতিসহ ১০ সদস্য, নিরাপত্তা বাহিনীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।