শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

থানচিতে নবাগত ওসি’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

৩০৫

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥

বান্দরবানের থানচিতে নবাগত ওসি‘র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে থানচি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বুধবার (১ নভেম্বর) সকাল ১১ টার দিকে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেনের সাথে তার অফিসে থানচি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎকারের উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, থানচি প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেমবো ত্রিপুরা, যুগ্ম-সাধারণ সম্পাদক চিংথোয়াই অং মার্মা প্রমূখ। এছাড়াও প্রচার সম্পাদক মথি ত্রিপুরা, নির্বাহী সদস্য কাইথাং খুমী উপস্থিত ছিলেন।

সৌজন্যে সাক্ষাৎকালে নবাগত থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন উপজেলার আইন শৃঙ্খলা’সহ মাদক, নানান অপরাধ কর্মকাণ্ডের তথ্য দিয়ে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে সহযোগিতা চান। পূর্বের ন্যায় প্রেসক্লাবের সাথে থানচি থানার সু-সম্পর্ক বজায় এবং থানার পুলিশের পক্ষ থেকে প্রেসক্লাবের নেতৃবৃন্দের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।