শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

কাউখালীতে ডাকাতি প্রস্তুতিকালে আটক ৩

৭৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় অস্ত্রসহ ৩ জন ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, মিরাই মারমার ছেলে সাইমন মারমা (২১), মংনুশি মারমার ছেলে মংসাচিং মারমা (২১) এবং অংপ্রু সাই মারমার ছেলে মংমং মারমা (২০)। আটককৃতরা সবাই উপজেলার হারাঙ্গী পাড়ার বাসিন্দা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার কলমপতি ইউনিয়নের দূর্গম উত্তর মাঝেরপাড়া এলাকায় থেকে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে উপজেলার কলমপতি ইউনিয়নের উত্তর মাঝের পাড়ার থুচাইমং মারমার বাড়িতে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল ৬ জন ডাকাত। ডাকাতির প্রস্তুতিকালে পরিবারের লোকজন টের পেয়ে চিৎকার করলে ৩ জন ডাকাত পালিয়ে যায়। চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তাদের সহযোগিতায় বাকী ৩ ডাকাতকে ধরতে সক্ষম হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের আটক করে। এসময় আটককৃত ডাকাতদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি একনালা বন্দুক ও তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা দায়ের করে এবং বাকী ৩ জন ডাকাত আটক করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।