শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বরকলে নতুন প্রজন্মকে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ সভা

১৫৩

॥ নিরত বরণ চাকমা, বরকল ॥

রাঙ্গামাটির বরকলে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসন এর সার্বিক সহযোগিতায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্ব গাথা শুনানো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫অক্টোবর) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের উপ সচিব ড. মোহাম্মদ নুরুল আমিন, বিশেষ অতিথি ছিলেন উপ সচিব এরশাদ উদ্দিন (পিএ.এ.),উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা, ভাইস চেয়ারম্যান শ্যামরতন চাকমা ও ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) সুচরিতা চাকমা, বরকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন প্রমূখ।

এসময় বরকল উপজেলা বীর মুক্তিযোদ্ধা চাথোয়াই মারমা, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা করুনা মোহন চাকমা, আইমাছড়া ইউপি চেয়ারম্যান সু্বমিল চাকমা, বরকল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সভার শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধ চলাকালীন সময়ে সংগ্রামের জীবনগাথা, কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠানে শিক্ষার্থীরা অংশ নেন। সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।