শিরোনাম
রোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়পর্যটন খাতের আমূল পরিবর্তন কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়: পার্বত্য মন্ত্রীএমএন লারমা এঁর জীবন দর্শন বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুলামা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সম্পাদক মোঃ আরমানরোয়াংছড়ি-রুমায় সরকারি সফরে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রী

আটক বেলালের পিস্তলটি ছিল খেলনার

৮৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

জেলার বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নে অস্ত্রসহ আটক বেলাল হোসেন এর পিস্তলটি ছিল খেলনার। যাচাই বাচাই করে অবশেষে বেলালকে ছেড়ে দেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, আটক বেলাল আমতলী বাজারে রিভলবারসহ ঘোরাফেরা করতো বলে স্থানীয়রা অভিযোগ করে। বাজার এলাকার অনেক ব্যবসায়ীও অভিযোগ করেছিলেন। পরে নানাভাবে খোঁজ নিয়ে রবিবার রাত প্রায় বারোটার দিকে অভিযান চালিয়ে অত্যাধুনিক রিভলবারসহ বেলাল হোসেন (৩৪)কে বাজার এলাকা থেকেই আটক করে পুলিশ।

এদিকে বাঘাইছড়ি থানার ওসি আশরাফ উদ্দিন জানিয়েছেন পিস্তলটি ছিল খেলনার এবং সেটি গ্যাস লাইটার। রাতের অন্ধকারে বিষয়টি ভালো আঁছ করতে পারেনি পুলিশ। সোমবার বিকালে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি।