শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

মাটিরাঙ্গায় ৪দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র

১৬২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চার দিন ধরে মোঃ রাশেদুল ইসলাম তুষার (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। সে গোমতি বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিবে। নিখোঁজ স্কুল ছাত্র মোঃ রাশেদুল ইসলাম তুষার মাটিরাঙ্গার গোমতি মুসলিম মেম্বার পাড়ার বাসিন্দা মোঃ মিজানুর রহমানের ছেলে।

নিখোঁজ স্কুল ছাত্র মোঃ রাশেদুল ইসলাম তুষার‘র খালা মাজেদা আক্তার বলেন, গত শনিবার (৭ অক্টোবর) বিকালের দিকে গোমতি মুসলিম মেম্বারপাড়া এলাকার বাড়ি থেকে বের হওয়ার পর সে আর বাসায় ফিরেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গেল রোববার (৮ অক্টোবর) তার খালা মাজেদা আক্তার বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মাজেদা বেগম বলেন আরো বলেন, নির্বাচনী পরীক্ষায় নকল করার অভিযোগে খাতা নেন গোমতি বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। পরে ওই শিক্ষার্থীসহ অনেকে ক্ষমা চাইলেও ওই শিক্ষক তার খাতা ফেরত দেননি। এ ঘটনায় সে আর পরীক্ষা না দিয়ে শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ধারনা করা হচ্ছে, লজ্জায় রাগে ক্ষোভে সে বাড়ি থেকে বের হয়ে হয়ে গেছে। তবে এ অভিযোগ অস্বীকার করে গোমতি বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ওই ঘটনার পরেও সে তিন দিন পরীক্ষা দিয়েছে। রোববার থেকে সে নির্বাচনী পরীক্ষা দিতে না আসলে খবর নিয়ে জানতে পারি শনিবার (৭ অক্টোবর) সকালের দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। নিখোঁজের অন্য কারণ হতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, জিডিমুলে শিক্ষার্থী নিখোঁজের বিষয়টি বিভিন্ন থানায় অবহিত করা হয়েছে।