শিরোনাম
মানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোকখাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদান

নানিয়ারচরে ছিনতাই হওয়া মালামাল সেনাবাহিনী কতৃক উদ্ধার ও হস্তান্তর

২৩৯

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে ১৮মাইল বাজার এলাকা হতে দুর্বৃত্ত কতৃক ছিনতাই হওয়া মালামাল উদ্ধার এবং সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধির নিকট হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর নানিয়ারচর জোনের আওতাধীন ১৮ মাইল বাজার এলাকায় সোর্স এন্ড সার্ভিস নামক একটি আইটি কোম্পানির ইলেকট্রনিক সামগ্রী (আইপিএস, ব্যাটারি, ইলেকট্রনিক্স ক্যাবল এবং টিভি) বহনকারী একটি ট্রাক খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়ে। এ সময় দুর্বৃত্ত কর্তৃক ড্রাইভার এবং হেলপারের নিকট থেকে ২টি মোবাইল ফোন, ১টি চাবি রিং এবং ট্রাকে থাকা ০৬টি আইপিএস ব্যাটারি ছিনিয়ে নেয়া হয়।

এই প্রেক্ষিতে নানিয়ারচর জোন কর্তৃক ঘটনাস্থল এবং তার আশেপাশের এলাকা সমূহে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে গত ২৭ সেপ্টেম্বর দুর্বৃত্ত কর্তৃক ছিনতাইকৃত মালামালসমূহ (০১টি মোবাইল ফোন, ০১টি চাবি রিং এবং ০৬টি আইপিএস ব্যাটারি) উদ্ধার করা হয়।

রবিবার সকালে উদ্ধারকৃত মালামাল সমূহ সংশ্লিষ্ট কোম্পানি প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। এসময় এমন জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় সেনাবাহিনী।