শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

পার্বত্য তিন জেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে রাজপথে শিক্ষকরা

১৪০

।। মোঃ সোহেল রানা দীঘিনালা।।

অনগ্রসর ও দূর্গম এলাকার পার্বত্য চট্টগ্রামের ২৯২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে রাজপথে মাঠে নেমেছে শিক্ষকরা।

বুধবার(২১জুন) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জ্যোতি ত্রিপুরা সভাপতিত্ব মানববন্ধনে বক্তব্যে রাখেন এ্যাড. মোঃ জসিম উদ্দিন, খাগড়াছড়ি রিপোর্টস ইউনিটি সভাপতি চাইথোয়াই মারমা, বাংলাদেশ প্রেসক্লাব খাগড়াছড়ি শাখার সাংগঠনিক সম্পাদক সুজন বড়ুয়া, তিন পার্বত্য জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক প্রভাত কুমার চাকমা, খাগড়াছড়ি বেসরকারি শিক্ষক সমিতি‘র সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি‘র তথ্য ও প্রচার সম্পাদক মোঃ সোহেল রানা, খাগড়াছড়ি বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি‘র সহ- সাধারণ সম্পাদক পারুল চাকমা, খাগড়াছড়ি বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি‘র সহ- মহিলা বিষয়ক সম্পাদক পিয়াংকা চাকমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকমো নিজাম উদ্দিন প্রমূখ।

বক্তারা বলেন, অধিকার আদায়ে খাগড়াছড়িতে শিক্ষক-কর্মচারীদের এ মানববন্ধন থেকে “যাছাই-বাছাইকৃত ১৪২টি ও যাছাই-বাছাই বিহীন ১৫০টিসহ মোট ২৯২টি বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের বিশেষ বিবেচনায় জাতীয়করণের দাবী জানানো হয়। মানবন্ধন শেষে জেলা প্রশাসক এর মাধ্যমে পার্বত্য তিন জেলার বিভিন্ন উপজেলাধীন অনগ্রসর এবং দূর্গম এলাকার যাচাই-বাছাইকৃত ১৪২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে যাচাই-বাছাই বিহীন ১৫০টি বিদ্যালয়কে সংযুক্ত করে মোট ২৯২টি বিদ্যালয়কে পুনঃরায় জাতীয়করনের সুপারিশ করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় স্মারকলিপি প্রদান করা হয়েছে।