শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে বিভিন্ন প্রজাতির বিনামূল্যে চারা বিতরণ 

১৮৪
।। মানিকছড়ি উপজেলা প্রতিনিধি  ।।
পার্বত্য অঞ্চলের পাহাড়ের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষা, জীব বৈচিত্র্য সংরক্ষণ ও পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি অথনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে বিনামূল্যে উপজেলার ২৬ জন প্রান্তিক বাগান চাষীদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। 
মঙ্গলবার (২০ জুন) দুপুরে কারিতাসের উপজেলা কার্যালয়ের সামনে প্রতি বাগান চাষীকে ৭৯টি ফলদ ও ঔষধি গাছের চারা, ভামি কম্পোস্ট সার, বৃষ্টির পানি সংরক্ষণ ও তৈরির উপকরণ বিতরণ করা হয়। এতে উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি অফিসার মো. মহি উদ্দীন আহমদ, সমাজসেবা অফিসার মো. মুরাদ হোসেন, ইউপি সদস্য ফরিদা বেগম, প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান, মাঠ সহায়ক আবাইশি মারমা, হিমেল চাকমা, মিতা তঞ্চঙ্গ্যা, কাবিদাং স্টাফ রাম্প্রু মারমা, সাংবাদিক মো. ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।
২৬ জন চাষীদের মাঝে ১৫ প্রজাতির ১ হাজার ৭শ ৯৪টি চারা বিতরণ করা হয়। যার মধ্যে আম, নিম, আমড়া, লটকন, সুপারি, লেবু, হরিতকি, বেল, চালতা, অজুন, কালো জাম, তেতুল, চম্পা, নারিকেলের চারা রয়েছে।