শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১২৯

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে এই প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা প্রশাসন ও বনবিভাগের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। সোমবার (৫ জুন) সকাল সাড়ে ৯টায় প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে ৪নম্বর কাপ্তাই ইউপি কার্যালয়ের সামনে এক র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সিএমসি সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ। প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে। বিশেষ অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ এনামুল হক হাজারী, কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসাইনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশকে দূষণ মুক্ত রাখতে এর প্রতি সহানুভূতিশীল হতে হবে। বিশেষ করে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে হবে। এছাড়া যারা পরিবেশ ধূষণ করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করতে হবে।