শিরোনাম
কাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণকাপ্তাই দারুস সালাম নূরানী মাদ্রাসা ধীরে ধীরে ঝুঁকিতে পড়ছে

দীঘিনালায় ৭ বিজিবি’র ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১৪২

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া ০৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছ। বৃহস্পতিবার (০১জুন) দুপুরে বাবুছড়ায় ০৭ বিজিবি ব্যাটালিয়ন সদরে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র খাগড়াছড়ি সেক্টর কমান্ডার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিজিবিএম, পিবিজিএম। এসময় বাবুছড়া ০৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইশতিয়াক আহমেদ, বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মিজানুর রহমান, খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইমদাদুল হক, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, নারী ভাইস- চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলীসহ সাংবাদিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে অতিথিরা ০৭ বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।