শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

কাপ্তাই হ্রদে ডুবে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

৫১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

কাপ্তাই হ্রদে ডুবে শ্যামল কান্তি চাকমা (৪০) নামের এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে বিলাইছড়ি উপজেলার সদর ইউনিয়নের কাপ্তাই হ্রদের আমতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে থানা সুত্র জানেিয়ছে। মৃত ব্যক্তির বাড়ি খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলা বলে জানা গেছে।

স্থানীয় সুত্র জানায়, বিলাইছড়ি উপজেলায় গত কয়েকদিন ধরে বিদ্যুৎ সংযোগ লাইনের কাজ চলছিল। বুধবার দুপুরে শ্যামল কান্তি চাকমা নদীর এক পার থেকে অন্য পারে বিদ্যুৎ সংযোগের লাইন দেওয়ার জন্য হ্রদে নামলে একপর্যায়ে পানিতে তলিয়ে যায়। পরে তার সহকর্মীরা হ্রদ থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানিয়েছেন, মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরন করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের পর পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে বলে ওসি জানান।