শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তর

বান্দরবানে সড়কের পাশে বাইক চালকের লাশ উদ্ধার

১৩৭

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবানে সদর উপজেলায় সড়কের পাশে মেদো মারমা নামে মোটর সাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার( ২৪ মে) সকালে ৪নং সুয়ালক ইউনিয়নে র ৬নং ওয়ার্ডের গেসমনি পাড়া ও ম্রোলং পাড়া মধ্যস্থানে সড়কের পাশে তার লাশ উদ্ধার করা হয়। নিহত- মেদো মারমা (৩৪), রুমা সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পড়ুয়া পাড়া গ্রামে প্রুথোয়াই অং মারমা ছেলে। তিনি পেশায় মোটর বাইক ভাড়া চালক ছিলেন।

রুমা বাসিন্দা অংচোয়াং মারমা বলেন, গতকাল বিকাল দিকে বান্দরবান থেকে রুমা উদ্দেশে আসছিলেন। চৈক্ষ্যং ও বটতলী পাড়া মধ্যখানে টিএস ট্রাকের সাথে মোটর সাইকেলে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাইক চালক মেদো মারমা গুরুতর আহত হলে টিএস ট্রাকের চালকরা তাকে তুলে নিয়ে যায়। পরে খোজ না পেয়ে সকালে রুমা বাসিন্দারা শোনেন সড়কে পাশে তার লাশ পড়ে আছে। তবে এটি খুন নাকি দুর্ঘটনায় মৃত্যু সেটি সঠিক তদন্ত মাধ্যমে বিচার চাই। খোজ নিয়ে জানা গেছে, টিএস ট্রাকের মালিক জিয়া ও গাড়ি চালক ছিলেন শাকিল। ঘটনার পর মালিক ও চালক পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সড়কের পাশে লাশ পড়ে দেখলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম জানান, সড়কের পাশে এক যুবকের লাশ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। হত্যা নাকি দুর্ঘটনার মৃত্যু সে ব্যাপারে ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।