শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

পিসিপি নেতার রতন চাকমা হত্যার ঘটনায়

দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

৫৭

॥ দীঘিনালা উপজেলা প্রতনিধি ॥

রাঙ্গামাটির বাঘাইছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাচালং সরকারি ডিগ্রী কলেজ পিসিপি’র শাখার সাংগঠনিক সম্পাদক নিহত রতন চাকমা হত্যার ঘটনায় দীঘিনালায় বিক্ষোভ মিছিল সমাবেশ।

মঙ্গলবার (২০অক্টোবর) বিকাল ৪টায় দীঘিনালা উপজেলার পাহাড়ী ছাত্র পরিষদ জেএসএস (সংস্কার) এর আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেএসএস কার্যলয় থেকে শুরু হয়ে দীঘিনালা ডিগ্রী কলেজ সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে শেষ হয়ে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন দীঘিনালা পিসপি‘র সভাপতি মৃনাল কান্তি চাকমা।

সমাবেশ বক্তব্য দেন দীঘিনালা উপজেলা পিসিপি‘র শাখার ছাত্র বিষয়ক সম্পাদক জ্ঞান চাকমা, উপজেলা যুব সমিতি দীঘিনালা উপজেলা শাখার সভাপতি সোনামনি চাকমা, দীঘিনালা উপজেলা পিসিপির সাধারণ সম্পাদক রিংকু চাকমা প্রমূখ। সমাবেশে বক্তরা বলেন, সন্তু লারমা সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর ব্রাশ ফায়ারে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারী কলেজ শাখার পাহাড়ী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ছাত্র নেতা রত্ন চাকমাকে হত্যার দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্ত শাস্তির দাবি করেন।