শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বান্দরবানের প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

১৮২

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবানের পৌর এলাকায় উচাইসিং মারমা (২৪) নামের এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় বান্দরবান রাজার মাঠ সংলগ্ন পুকুরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক- উচাইসিং মারমা(২৪), সে থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের কালামং মারমা ছেলে।

স্থানীয় ও পুলিশ জানায়, সকালে পুকুরের পাশে ওই যুকককে শুয়ে দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গের পাঠানো হয়। পুলিশের ধারণা রাতে মদ্যপান অবস্থায় পুকুরে ডুবের ওই যুবকের মৃত্যু হয়েছে।

বান্দরবান সদর থানায় এসআই আমিনুল ইসলাম বলেন, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু মামলার রুজু করা হয়েছে।