শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

বাঘাইছড়িতে বন্দুকযুদ্ধে পিসিপি নেতা নিহত

৭৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে অস্ত্রধারী দুই দলের মধ্যে গোলাগুলির ঘটনায় এক যুবক নিহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২০অক্টোবর) বিকাল দুই ঘটিকার সময় সদরের বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সুত্রগুলো জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রগুলো আধিপত্য বিস্তারকে কেন্দ করে বাঘাইছড়ি পৌর এলাকায় বাবু পাড়ার সশস্ত্র হামলায় রতন চাকমা প্রকাশ রত্ন-(২২) নামে এক যুবক জন নিহত হয়েছে। নিহত যুবক সংস্কারপন্থী জেএসএস (এমএন) লারমা দলের সমর্থিত পিসিপি’র বাঘাইছড়িস্থ কাচালং কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছে, বেলা দুইটার সময় বাঘাইছড়ি বাবুপাড়া এলাকায় আঞ্চলিক দুই দলের সমর্থকদের মধ্যে বন্দুক যুদ্ধর ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষই সশস্ত্র হামলায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে গুলিবিদ্ধহয়ে রতন চাকমা প্রকাশ রত্ন নিহত হয়। ঘটনার সময় স্থানীয় বিজিবি ও থানা পুলিশের একটি যৌথটিম ঘটনাস্থলে গেলে অস্ত্রধারী উভয় দল পালিয়ে যায়।

এ বিষয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধারের জন্য পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে রয়েছে। এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে ওসি জানান।